বাংলার ঐতিহ্য,
আপনার হাতের মুঠোয়
মনোহর একটি ছোট্ট স্বপ্ন — বাংলার ছড়িয়ে থাকা হস্তশিল্প, খাঁটি আতর আর ঐতিহ্যবাহী কুশিটাকার কাজ যেন সারা দেশের মানুষের ঘরে পৌঁছে যায়।
আমরা কারা
বাংলাদেশের গ্রামে গ্রামে অসংখ্য কারিগর আছেন যাঁরা প্রজন্মের পর প্রজন্ম ধরে হাতে তৈরি করছেন অপূর্ব সব পণ্য — কিন্তু সঠিক ক্রেতার কাছে পৌঁছাতে পারছেন না।
অন্যদিকে শহরের মানুষ খুঁজছেন আসল পণ্য — কিন্তু বিশ্বাসের অভাবে ভেজালে পড়ে যাচ্ছেন। এই দুইয়ের মাঝে সেতু তৈরি করতেই মনোহর -এর যাত্রা।
আমাদের লক্ষ্য একটাই — বাংলার ঐতিহ্যবাহী পণ্য সঠিক ক্রেতার কাছে পৌঁছে দেওয়া, আর কারিগরদের ন্যায্য মূল্য নিশ্চিত করা।

বাংলার কারিগরি ঐতিহ্য রক্ষা করা
প্রতিটা অর্ডারের পেছনে থাকে একজন কারিগরের পরিশ্রম। আমরা তাঁদের ন্যায্য মূল্য নিশ্চিত করে বাংলার এই শিল্পকে জীবিত রাখতে চাই।
বিশ্বস্ত ব্র্যান্ড হয়ে ওঠা
সারা বাংলাদেশে — বিশেষ করে প্রবাসীদের কাছে — বাংলার ঐতিহ্যবাহী পণ্যের সবচেয়ে বিশ্বস্ত অনলাইন ঠিকানা হয়ে উঠতে চাই।
আমাদের প্রতিশ্রুতি
১০০% আসল পণ্য
সরাসরি কারিগর থেকে সংগ্রহ করা খাঁটি আতর, বাখুর ও হস্তশিল্প। কোনো নকল বা ভেজাল নেই।
হাতে তৈরি
বাংলার দক্ষ কারিগরের হাতে তৈরি প্রতিটা পণ্য — যত্ন নিয়ে বাছাই করা।
প্রিমিয়াম মান
পণ্য পাঠানোর আগে প্রতিটা অর্ডার যাচাই করা হয় যাতে আপনি পান সেরাটা।
বিশ্বস্ত সেবা
অর্ডার করার পরে আমরা কল দিয়ে কনফার্ম করি এবং সারা দেশে দ্রুত ডেলিভারি দিই।